দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’এর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন - উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)।
পুলিশ জানিয়েছে, তারা উভয়েই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএম/